মানিকগঞ্জের সিংগাইরে ধর্ষনের প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।দেশ জুড়ে নারী ও শিশু ধর্ষনসহ সকল পাশবিক নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ অক্টোবর) সকাল দুপুর ১২ টার দিকে সিংগাইর বাসষ্ট্যান্ডে খেলাফত মজলিস সিংগাইর শাখার আয়োজনে- মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে মুফতি আবু বক্কর এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা ইসমাইল হোসেন খান, উপজেলা পূর্বের সাধারন সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম, পশ্চিমের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ডি.এম ফরিদ, যুগ্ন সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ, নির্যাতন ও নারী সহিংসতায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং মৃত্যুদন্ড কার্যকর চান। এ মানববন্ধনে শতাধিক খেলাফত মজলিসের সদস্য, আলেম-ওলামারা ও মাদ্রাসা ছাত্ররা অংশগ্রহন করেন।
বার্তাবাজার/অমি