কক্সবাজার সদরের ঈদগাঁও মহাসড়কে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ রোববার ভোর ৬ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ হাসেরদিঘী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মূর্শেদুল আলম চৌধুরী জানান, নোয়াখালী থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের একটি যাত্রীবাহী বাস ভোরে হাসেরদিঘি এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে রিপোর্ট লিখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাসটি যাত্রী নোয়াখালী চাটখীল সমপাড়া কলেজ শিক্ষার্থী তারেক আজিজের বরাতে জানাগেছে, চালকের তন্দ্রা জনিত কারনে এই দূর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম জানান, নিহতদের জেলা মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
বার্তাবাজার/অমি