বিয়ে বাড়িতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা (ভিডিওসহ)

গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে বাড়িতে গান শুনতে গিয়ে ৪ বছর বয়সী এক শিশুকন্যাকে ফুসলিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিবেশি শাওন নামে এক কিশোরে বিরুদ্ধে।

জানা যায়, গতকাল দুপুরে উপজেলার ছোট গয়েশপুর গ্রামে একটি বিয়ে বাড়িতে আনুষ্ঠানিকতা চলছিল। সেখানে শিশু-কিশোরদের সাউন্ডবক্সে গান শুনতে দেখে ওই শিশুটি সেখানে যায়। এ সময় প্রতিবেশি শাওন শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির চিৎকার-কান্নাকাটির শব্দে ঘর থেকে চলে যায় সে। পরে বাড়িতে এসে শিশুটি অসুস্থতাবোধ করায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।

অভিযুক্ত শাওন। ছবি: বার্তা বাজার।

এ ঘটনায় শিশুটির মা থানায় বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্ত শাওনকে গ্রেফতার করে পুলিশ।

ভিডিও…

বিয়ে বাড়িতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

বিয়ে বাড়িতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

Gepostet von Barta Bazar am Sonntag, 11. Oktober 2020

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর