শওকত আলী ইমন করোনায় আক্রান্ত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন।

এর আগে, স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় জামিনে রয়েছেন তিনি। গত সপ্তাহেই তিনি কারাগার থেকে জামিন নিয়ে ফিরেছেন।

আজ রোববার (১১ অক্টোবর) সকালে শওকত আলী ইমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছিলাম। মনে হচ্ছিলো করোনা হতে পারে। সেজন্য গতকালই টেস্ট করিয়েছিলাম সকালে। রাতে রিপোর্ট পেলাম করোনা পজিটিভি।’

ইমন আরও বলেন, ‘এখন পর্যন্ত খারাপ কিছু নয়। বাসাতেই আছি। লেবু পানি, গরম পানি খাচ্ছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া চাই সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’

প্রসঙ্গত, শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। বেড়ে ওঠা সংগীত পরিবারেই। মা মুসলিমা বেগম ছিলেন সংগীতশিল্পী। দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর