আবরার হত্যা: পঞ্চম দিনের মতো চলছে সাক্ষ্যগ্রহণ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে।

আজ রবিবার (১১ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিচ্ছেন বুয়েটের সহকারী চিফ মেডিকেল অফিসার ডা. মাসুম এলাহী।

গত ৫ অক্টোবর মামলাটির প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্য গ্রহণ চলবে। মাঝে সরকারি ছুটির দিন বাদ যাবে। মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য শেষ হয়েছে।

গত বছরের ৬ অক্টোবর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর