বরিশালে ধর্ষণ মামলার আসামি ৪ শিশু হাইকোর্টে

৬ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ৪ শিশু ও বাকেরগঞ্জ থানার ওসি হাইকোর্টে হাজির হয়েছেন। কিছুটা দেরিতে হাজির হয়েছেন বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ধর্ষণ মামলায় ৪ শিশুকে গ্রেফতারের ঘটনায় তাদের হাইকোর্টে তলব করা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সেই সাথে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার আদেশ দেন। একই সাথে বাকেরগঞ্জ থানার ওসি ওই ৪ শিশুকে তাদের অভিভাবকসহ একই দিনে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর