ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

ভারতে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৮ হাজারের বেশি।

রবিবার (১১ অক্টোবর) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ৭৪ হাজার ৩৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৯১৮ জনের। মোটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জনে।

এই সময় জানায়, ভারতে যে হারে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে, তাতে শীর্ষ স্থানে থাকা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া এখন সময়ে অপেক্ষা। যুক্তরাষ্ট্রে মোট করোনা সংক্রমিত ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর