পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা পদত্যাগ করেছেন।

রোববার (১১ অক্টোবর) সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করার কথা জানান মুরাদ রেজা। তিনি বলেছেন, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে কি কারণে পদত্যাগ করেছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।

যদিও গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের পর থেকেই তার পদত্যাগের খবর শোনা যাচ্ছিল।

এর আগে গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর