পদ্মাসেতুতে বসলো ৩২ তম স্প্যান, দৃশ্যমান ৪ হাজার ৮০০ মিটার

পদ্মা সেতুতে বসলো ৩২তম স্প্যান। এতে করে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৮০০ মিটার পদ্মা সেতু।

আজ রবিবার (১১ অক্টোবর) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি।

এর আগে, গতকাল শনিবার সারাদিন স্প্যানটি বসানোর প্রাণান্ত চেষ্টা করা হয়। তবে এতে বাদসাধে প্রবল স্রোত আর পলি। যে কারণে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩২তম স্প্যানটি বসানোর চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর