ভারতে গাঁজাকে বৈধ করে দেওয়া হোক: রণবীর শোরে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাংশের তারকার সঙ্গে মাদক যোগ নিয়ে যখন বিভিন্ন অভিযোগ উঠছে, সেই সময় গাঁজাকে বৈধ করে দেওয়া হোক বলে মন্তব্য করলেন অভিনেতা রণবীর শোরে।

তিনি বলেন, বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু বি টাউনের পার্টি নয়, অন্যান্য বিভিন্ন পার্টিতেও মাদক সেবনের চল রয়েছে বলে দাবি করেন রণবীর। সেই কারণেই এবার গাঁজাকে ভারতবর্ষে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন তিনি।

ভারতের বাইরে বিভিন্ন দেশে গাঁজা আইনসিদ্ধ তাই এবার এ দেশেও এই নেশাকে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন কঙ্গনা সেনশর্মার প্রাক্তন স্বামী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর