ফের বাড়ছে স্বর্ণ ও রুপার দাম

আবারো বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। স্বর্ণের দামের পাশাপাশি বেড়ছে আরেক মূল্যবান ধাতু রুপার।

বিশ্ববাজারে গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে এক দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে শুক্রবার বেড়েছে এক দশমিক ৮৯ শতাংশ এবং রুপার দাম বেড়েছে চার দশমিক ৮৬ শতাংশ । এতে আবারো আউন্সপ্রতি স্বর্ণের দাম এক হাজার ৯০০ ডলার এবং রুপার দাম পাঁচ দশমিক ৪১ শতাংশ।

আগামীকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হতে পারে, যদি বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে স্বর্ণের যে দাম বেড়েছে তাতে বাংলাদেশে ভরিতে চার হাজার টাকা বাড়ানো উচিত। আমরা আগামীকাল সোমবার দেখব, যদি সোমবারও বিশ্বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে দাম বাড়তে পারে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর