ফ্রান্সে মাঝ আকাশে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সঙ্গে অপর এক বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে। ২টি বিমানে সব মিলিয়ে ৫ জন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় এই ৫ জনই মারা গেছেন।
মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র ২ জন। ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন ৩ জন। এটি একটি পর্যটক বিমান।
নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে ২টি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ৫ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এর আগে, ২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর মৃত্যু হয়।
বার্তাবাজার/কে.জে.পি