ফেনীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফেনীর ফতেহপুর এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

জেলা সদর হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগ জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর