নড়াইলে ব্যবসায়ীর পা কেটে নিলে প্রতিপক্ষের লোকজন

নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে তছলিম মোল্লা নামের এক মাছের ঘের ব্যবসায়ীর পা কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুরে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তছলিম মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রঘুনাথপুর গ্রামের এনাম মেম্বার ও সাবু মোল্লা পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। চলমান এ বিরোধের একপর্যায়ে সন্ধ্যায় সাবু মোল্লার সমর্থকদেরে সাথে তছলিম মোল্লার সংঘর্ষ হয়।

এসময় এনাম মেম্বারের নেতৃত্বে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ডান পা কুপিয়ে কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপিয়ে গুরুতর আহত করা হয়। সূত্র-সময়নিউজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর