নবজাতক চুরি হয়ে গেছে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে এক দম্পতির নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়েছে বলে সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা। কিন্তু এখন পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। শনিবার (১০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির বাবার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি জানান, ত চারদিন আগে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার স্ত্রী লুৎফুন্নাহার (২০) নরমাল ডেলিভারির মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুটি জন্ম নেওয়ার কিছুক্ষণ পর ওই দম্পতি তাদের সন্তানকে দেখতে চাইলে নার্স ও আয়া তালবাহানা শুরু করেন।

তিনি আরও জানান, এক ঘণ্টা পর সাইফুল ইসলামকে জানানো হয় তার নবজাতকটি মৃত হয়েছে। পরে তিনি মৃত শিশুর দেহ দেখতে চাইলে তারা তাও দেখাতে পারেননি। নার্স ও আয়া তার ছেলেকে চুরি করে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেয়।

এ বিষয়ে গাইনি ওয়ার্ডের ইনচার্জ বিথিকা রানী হালদার বলেন, ওই প্রসূতির একটি মৃত পচা, গলা শিশু ভূমিষ্ঠ হয়েছে। শিশুটির দেহ কোথায় আছে তা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, এ ধরনের একটি কথা তিনি শুনেছেন। অফিসের কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। নোয়াখালী ফিরে তিনি বিষয়টি খোঁজ খবর নিবেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, ঘটনায় নবজাতকের বাবা শনিবার সকালে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর