আজ সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ৯১ তম জন্মদিন

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীএ আজ ৯১তম জন্মদিন। ১৯৩০ সালের আজকের এই দিনে তিনি কুমিল্লা শহরের মুন্সেফ বাড়িতে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী ছিলেন কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য।

১৯৭৯ সালে বিএনপির মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে প্রথম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং কেবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত এবং সংসদ উপনেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০০১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। তিনি ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর ৯১তম জন্মদিন উপলক্ষে আজ বিকল্প যুবধারা দলের মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর