ধর্ষকদের সাজা ফাঁসি নয়, ৫০ বছরের সশ্রম কারাদন্ড চান জাফরুল্লাহ

ধর্ষণের মতো এত বড় একটা অন্যায় কাজ যারা করে তাদের ফাঁসি হওয়ার সাজাকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাদের কমপক্ষে ৫০ বছরের সশ্রম কারাদন্ড হওয়া উচিত। তাদের জন্য এই দুই মিনিটের শাস্তি ‘ফাঁসি’ খুবিই লঘু সাজা। ধর্ষকদের কঠিন সাজা হয়া দরকার। তবে সেটা যেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো কারাদন্ড না হয়। যিনি বছরে ১২ মাসের মধ্যে ১১ মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভিআইপি কেবিনে কাটান। এরকম লোক দেখানো বিচার যেন না হয়। পরে সকলকে উদ্দেশ্য করে বলেন আপনারা ধর্ষকের জন্য ‘ফাঁসি’র আন্দোলন না করে ৫০ বছরের সশ্রম কারাদন্ডের দাবি জানান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী সরকারকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা মনে করেন এ আন্দোলন বন্ধ হয়ে যাবে, তাহলে ভুল করবেন। প্রধানমন্ত্রী আপনি রাস্তায় নেমে নিজের চোখে দেখেন। তবেই দেশের জনগন বুঝবে, আপনি জাতীয় এই সমস্যার সমাধান করতে চান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি বাসে, রেলপথে পুলিশ দেন। রাস্তাঘাটে পুলিশ দেন। প্রতিটি গার্লস স্কুলে মেয়েদের ক্যারাতে শেখান। ছেলে-মেয়েদের বিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি শিক্ষার পরিবর্তন আনেন।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর