দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা প্রবল রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যার ফলে অনেকটাই অনিশ্চিত আগামি ডিসেম্বরের মাঝে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। আর তাই ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সাধারন সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জুলাই মাসে দশোম শ্রেনির প্রাক-নির্বাচনী ও অক্টোবরে নির্বাচনী পরীক্ষার আয়োজন করে। এরপর নভেম্বরে তাদের ফরম পূরণ করে পরের বছর ফেব্রুয়ারি মাসে নেওয়া হয় চুড়ান্ত পরীক্ষা। ইতোমধ্যে নেওয়া সম্ভব হয়নি প্রাক-নির্বাচনী পরীক্ষা। ডিসেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে হবেনা নির্বাচনী পরীক্ষাও।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাকালে প্রাতিষ্ঠানিক পাঠদান বন্ধ। সরাসরি পরীক্ষা বা ক্লাস টেস্ট নেয়ারও কোনো সুযোগ নেই। এ কারণে পরীক্ষা যথাসময়ে শেষ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেয়া বাস্তবায়ন করা যেতে পারে।
বার্তাবাজার/এসজে