বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ধানমন্ডি জিমন্যাসিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লে. কমান্ডার (অব.) একে সরকার।

উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও ধুমকেতু ক্লাব। দিনের প্রথম খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৮৯-৩৪ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে হারিয়েছে। নৌবাহিনীর শামসুজ্জামান ২২ ও মিথুন ১২ পয়েন্ট পান।

অন্য খেলায় ধুমকেতু ক্লাব ৬৭-৫৮ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারায়। জয়ী দলের তারেক ২০ ও সাজিদ ১০ পয়েন্ট পেয়েছেন। এছাড়া বিমান বাহিনী ৬৩-২১ পয়েন্টে বকসীবাজারকে হারিয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর