বিমানে শিশুর জন্ম, আজীবন ফ্রি যাতায়াতের সুবিধা

বিমানেই আচমকাই এক মায়ের প্রসব বেদনা শুরু হয়। পরে বিমানকর্মীদের সাহায্যে মাঝ আকাশে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে শিশু। এ ঘটনাটি ঘটেছে ভারতে। দিল্লি থেকে বিমানটি ব্যাঙ্গালুরু যাওয়ার সময় ইন্ডিগোর বিমানে। পরে সেই ‘প্রি-ম্যাচিওর’ শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে।

ওই বিমানের ক্যাপ্টেন সঞ্জয় শর্মা জানিয়েছেন, ওই মায়ের যখন প্রসব বেদনা অনুভব করেন তখন বিমান মাঝ আকাশে। বিমানের মধ্যে প্রসব খুব সহজ ছিল না। ইন্ডিগো কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এই শিশু বড় হয়েও সারা জীবন তাদের বিমানে বিনা খরচে যাতায়াত করতে পারবে।

সৌভাগ্যবশত যাত্রীদের মধ্যে দু’জন ছিলেন চিকিৎসক। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অপরজন একজন সার্জন। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও বিমানকর্মীরা মিলে বিমানের গ্যালারিতে অস্থায়ী লেবার রুম বানান। ততক্ষণে তার রক্তক্ষরণ শুরু হয়েছে। সবার মাঝেই চিন্তার ভাঁজ কী হয়, কী হয়। পরে চিকিৎসকরা ওই নারীকে বিমানের শৌচাগারের দিকে নিয়ে যান। এরই মধ্যে বিমান ভরে ওঠে সদ্যজাতের কান্নার শব্দ। স্বস্তি পান বিমানের সকল সবাই। উৎসবের আমেজে দেখা দেয় সবার মাঝে।

মাঝ আকাশে শিশুর জন্মের পর বিমানকর্মীরা যেভাবে আনন্দ করেছেন, তার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল। বিমান সংস্থা, কর্মী এবং চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর