যুব অধিকার পরিষদের সদস্যদের উপর হামলা

নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্র অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতারা এ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

তারা দাবী করেন, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ অতর্কিতে তাদের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সরকার দলীয় সেলিম মাঝি, ইব্রাহিম হাওলাদার, বাদশা এবং শরীফের নেতৃত্বে হামলায় প্রায় ১৪/১৫ জন যুব অধিকার পরিষদের সদস্য আহত হন। যুব অধিকার পরিষদে জড়িতদের এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।

নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগও করেনি। সাংবাদিকদের মাধ্যমে অবহিত হওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর