মুন্সীগঞ্জে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ৩৪ বস্তা (২ হাজার ৬৭৯ পাউন্ড) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ ৬৩ হাজার ৫শত টাকা। এছাড়াও এসময় ১৩৫ বস্তা (১০ হাজার ৮০০ পিস) ববিন জব্দ করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে নৌ পুলিশ জানায়, আজ শনিবার ভোর ৪ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে সদরের মুক্তারপুর ফেরিঘাট, ফিরিঙ্গীবাজার এবং আধারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়েছে।
এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।
অভিযানে উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মিনা মাহমুদা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) আনিসুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার টিপু সুলতান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁনসহ সঙ্গীয় ফোর্স।
বার্তা বাজার / ডি.এস