সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এসো মিলি তারুণ্যের স্রোতে, সৃষ্টির উল্লাসে’ স্লোগানকে ধারণ করে পালিত হলো তারুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বি.এ কলেজ রোডস্থ পাবলিক লাইব্রেরির হল রুমে নানা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলার রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার এক ঝাঁক উচ্ছল তরুণদের নিয়ে ২০১০ সালে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

দরিদ্র ও অবহেলিত মেধাবীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও সমাজের ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে মহিব এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এ.এইচ.এম মহিবুল্লাহ মহিব গড়ে তোলে এই সংগঠনটি।

এ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালী প্রদক্ষিণ করে সম্মিলিত প্রয়াসের সদস্যরা।

নিমগাছী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল মমিন এর সভাপতিত্বে এবং ‘সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’ এর প্রতিষ্ঠাতা ও মুখপাত্র এ.এইচ.এম মহিবুল্লাহ মহিব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম সেখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো. আব্দুল হাকিম, জেলা ইটভাটা মালিক সমিতির অর্থবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের ও আল আরাফাহ্ হজ্জ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাঃ নুরুল ইসলাম উজ্জ্বল উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সামাজিক অবক্ষয় রোধ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’ স্বেচ্ছাসেবী তরুণদের ভূয়সী প্রশংসা করে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ভালো কাজে অংশ নিতে ইচ্ছুক এবং সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইচ্ছুক এমন তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে চায় এই সংগঠন। এই সংগঠনের উদ্যোগে খুব দ্রুত ওই সব উপজেলা গুলোর ইউনিয়ন পর্যায়ে কমিটি দেয়া হবে বলে জানান, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র এ.এইচ.এম মহিবুল্লাহ মহিব।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর