রংপুরের হারাগাছে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে জাকিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে হারাগাছ থানার হরিরামবল বালাটারী এলাকা থেকে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতারকৃত জাকিরুল ইসলাম একই থানার জয়রাম ওঝা গ্রামের দুলু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই নারীর স্বামী বাজারে যান। খাওয়া-ধাওয়া শেষে সন্তানকে নিয়ে ওই জননী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে প্রকৃতির ডাকে ঘরের দরজা খুলে বের হলে ধর্ষক জাকিরুল তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। তখন ওই নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে জাকিরুলকে হাতেনাতে আটক করে পুলিশ সোপরদ করে।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামি জাকিরুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে