সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির সদস্য নিহত

বান্দরবান সদরের জামছড়ি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বাচমং মারামা (৪৫) নামে এক জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় বাজারের একটি দোকানে বসে থানার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা বাচমং মারামাকে ডেকে দোকান থেকে বের করে। তখনই তারা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাচমং।

এ বিষয়ে সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে এক জেএসএস কর্মী নিহত হয়েছেন। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি। ঘটনার ব্যাপারে অনুসন্ধান চলছে।

এর আগে গত ৭ জুলাই পার্শ্ববর্তী বাঘমারা বাজারে জনসংহতি সমিতির ‘সংস্কার’ গ্রুপের ছয় নেতাকর্মী সন্ত্রাসী হামলায় নিহত হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর