ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমানকে (৪০) ১০ পিস ইয়াবাসহ আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা দেলোয়ার হোসেন (৩০) পালিয়ে যায়।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন এ ঘটনায় থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। এছাড়াও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
বার্তা বাজার / ডি.এস