নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের জুতার কারখানার আগুন

নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কালিয়াকৈরে জুতার কারখানায় লাগা আগুনের। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দীর্ঘ সময়ের চেষ্টার পরে রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, আজ (শনিবার) বিকেলে সাড়ে ৪টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্র হয়।পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মূল্যবান মেশিন, কেমিকেল ও জুতা তৈরির সরঞ্জাম।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর