রাজশাহীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ২৪ সদস্য আটক

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৪ সদস্যকে আটক করেছে পুলিশ। নগর পুলিশ কমিশনারের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, কিশোর গ্যাং সারাদেশে ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা পাড়া-মহল্লার প্রভাবশালী, মাস্তান বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।মাদক সেবন ছাড়াও তারা নারীদের উত্যক্ত করা ও মারামারিতে লিপ্ত হয়ে পড়ছে। এসব ক্ষেত্রে অনেক সময় খুন ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে পুলিশ কমিশনারের নির্দেশে কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, শুক্রবার ১২ থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের ৫৬ জন সদস্যকে আটক করা হয়। আটকদের থানায় এনে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৩২ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর