ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে দেলোয়ার মিয়া নামক এক যুবককে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে আটক করেছে পুলিশ। সম্পর্কে ওই কিশোরীর চাচাতো মামা হন দেলোয়ার।
তবে এখনো এই ঘটনার কোনো মামলা হয়নি বলে জানা গেছে। পরিবারে পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। শনিবার দুপুরে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয় হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে।
সূত্র জানায়, ওই কিশোরীর বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তবে দীর্ঘদিন যাবত সে আশুগঞ্জের নানাবাড়িতে থাকেন। শুক্রবার রাত ৮টার দিকে প্রতিবেশীর বাড়িতে তরকারি দিতে যায় ওই কিশোরী। পরে ফেরার পথে দেলোয়ার আড়াঁল থেকে এসে তার মুখে চেপে ধরে এক ঝোঁপে ভেতরে নিয়ে ধর্ষণ করে। কিশোরী বাড়ি আসতে দেরি হয়ায় খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ের কিশোরীর চিৎকার শুনে ঝোঁপ থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ সময় দেলোয়ার পালিয়ে যায়।
বিষয়টি সবার মাঝে জানাজানি হয়ে গেলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ দেওয়া হয়। দেলোয়ারের বাড়িতেই এ ব্যাপার নিয়ে সালিস বসানো হয়। তবে কিশোরীর পরিবার এতে কোনো মতেই রাজি হননি। আজ শনিবার সকালে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হলে পরে পুলিশ তাৎক্ষণিক দেলোয়ারকে আটক করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর পরিবারকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/এমআর