কলাপাড়ায় স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় ‘উপকূলীয় অঞ্চল স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদশ এর আয়োজনে কলাপাড়া মুক্তিযাদ্ধা সংসদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা এস এম রাকিবুল আহসান।

এতে বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়াটারকিপারস এর গবেষক আরাফাত জুবায়ের, পরিবেশ আন্দোলনের মোংলা জোনের সভাপিত নুর আলম, কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু।

আরও বক্তব্য রাখেন, প্রথম আলো কলাপাড়া প্রতিনিধি নেছার উদ্দিন আহম্মেদ টিপু, ৭১ টিভির প্রতিনিধি মিলন কর্মকার রাজু, রুমান ইমতিয়াজ তুষার, ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.ফরিদ উদ্দিন,উপকূলীয় জনকল্যান সংঘের সভাপতি মো.জয়নাল আবেদিন, উপজেলা নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক রুহুল আমিন বাচ্চু, নারী নেত্রী মোসা.মর্জিনা, মন্নান গাজী প্রমুখ।

এসময় বক্তারা দেশের সকল নদীর দূষন রোধের কার্যকরী পদক্ষেপ, দখল হওয়া নদী উদ্ধার ও ভরাট হয়ে যাওয়া নদী গুলোর নব্যতা ফিরে আনার দাবী জানান। এছাড়া পরিবশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। কর্মশালায় বিভিন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর