প্রতারণার মামলায় চট্টগ্রাম কারাগারে সাহেদ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে প্রতারণা মামলায় হাজিরা দেয়ার উদ্দেশ্যে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।

কামাল হোসেন জানান, চট্টগ্রামের মেগা মোটরসের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সেই মামলায় হাজিরা দিতে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রোববার তাকে আদালতে শুনানির জন্য হাজির করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর