কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ধর্ষণ বিরোধী প্রতিবাদ

নোয়াখালীতে নারী নির্যাতনসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

১০ অক্টোবর (শনিবার) বিকাল ৫ টায় জেলার শাপলা চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যয় সংগঠনের উপদেষ্টা কামাল হোসেনের সঞ্চালনায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম আহ্বায়ক শ্যামল ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, জেলা বাসদ কমিটির সদস্য মোনাব্বের হোসেন মিন্টু, সদস্য দুলাল বোস, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদের সুব্রতা রায় প্রমুখ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে, প্রত্যয়, মহিলা পরিষদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদ, প্রচ্ছদ, সাম্প্রতিকসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন । ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ,ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও আলাদা ট্রাইবুন্যালে বিচারের দাবি জানান বক্তারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর