এবার হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

এশিয়ায় সবচেয়ে বড় লোকসংগীতের আন্তর্জাতিক অনুষ্ঠান হিসাবে পরিচিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এবার হওয়ার কথা এই অনুষ্ঠানের ষষ্ঠ আসর। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে না।

আজ (শনিবার) বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু।

তিনি জানান, এবারের অনুষ্ঠানের জন্য আমাদের অনুমতি নেওয়া ছিল। তবে করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। যেহেতু আয়োজনটি হলে লোকসমাগম হবে, সে জন্যই সচেতনতার কারণে এবারের আয়োজন বাতিল করেছি।

তিনি আরও জানান, চলতি বছর এ আয়োজনটি আর হচ্ছে না, এটা নিশ্চিত। পরের বছরেরটা হবে। সেটা কখন হবে, সেটা নির্ভর করছে করোনা-পরিস্থিতির ওপর। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বসব।

উল্লেখ্য, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর