নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

ঢাকা-৫ উপনির্বাচন আজ শনিবার যাত্রাবাড়ী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের আর কে চৌধুরী কলেজ গলি, ৪৯ নম্বর ওয়ার্ডের সুতি খালপাড় ও ৫০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর গলিতে গণসংযোগ এর সময় বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, এবারের উপনির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী মনু সব সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। এমনকি নির্বাচনকে সামনে রেখে কারাগারে আটক কয়েকজন সন্ত্রাসীকে মুক্ত করে আনা হয়েছে ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য বলে উল্লেখ করেন তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমেদ ভোটারদের উদ্দেশে বলেন,আপনারা সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১৭ অক্টোবর ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের ভোট নিজে দেবেন। ঢাকা-৫ এলাকায় ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। এ নির্বাচন মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন ।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর