লেবাননে আবারও বিস্ফোরণ

লেবাননের রাজধানী বৈরুতে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটির একটি ভবনে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) বৈরুতের তারিক আল-জিদিদে জেলায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এ ঘটনায় তিন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। যেই ভবনে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে ভ্রাম্যমাণ মই দিয়ে দমকলবাহিনীর কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

লেবানিজ রেডক্রস এক টুইটবার্তায় জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরে রাসায়নিক রাখার একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু শ’ মানুষ নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহতের পর এমনিতেই আতঙ্কগ্রস্ত সেখানকার বাসিন্দারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর