কাল শুরু প্রেসিডেন্টস কাপ, দেখা যাবে ফেসবুক লাইভে

রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দলের অংশগ্রহণে বিসিবি প্রেসিডেন্স কাপ। আর এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম-মুশফিকরা।

জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে। বিসিবির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বলেই টুর্নামেন্টটি নিয়ে আলাদা আগ্রহ রয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের।

দর্শক এবং সমর্থকদের কথা মাথায় রেখে প্রেসিডেন্স কাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। তবে কোন টেলিভিশনে নয়। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে দেখানো হবে ম্যাচগুলো। একই সঙ্গে বাংলাদেশ বেতারেও ম্যাচের ধারা বিবরণী দেয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর