টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকারী উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। পরে উপাচার্য ড. শেখ আবদুস সালাম পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ উপাচার্যের সাথে ছিলেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে গত রবিবার আনুষ্ঠানিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালাম।
কেএস/বার্তাবাজার