‘অবৈধ সম্পদ যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায়’

দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কবলে পড়ে দেশের বিভিন্ন জেলা উপজেলার খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে যায় সেসব মানুষের আয়ের উৎস।

করোনার কবলে পরে কর্মহীন হয়ে পরা মানুষজন চরম খাদ্য সংকটে ভূগতে শুরু করে। দেশের সরকার থেকে শুরু করে ধণাঢ্য ব্যক্তিরা মানবতার হাত বাড়িয়ে দিয়ে সেসব কর্মহীন মানুষের পাশে দাঁড়ায়।

পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলোও। যে যার সাধ্য অনুযায়ী করোনার কবলে পরে কর্মহীন, অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করায় কর্মহীন লোকেরা ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ পেশায়। এর মধ্যে অনেকে পিছুটানের কারণে তাদের কর্মজীবনে ফিরতে পারেনি।

বর্তমান সময়েও বহু লোক কর্মহীন হয়ে বেকার সময় কাটাচ্ছে। সেসব কর্মহীন মানুষের দিকে মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। যখন, যেভাবে মানুষজন তার কাছে আসছেন সেভাবেই তিনি তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

দেশে করোনার প্রাদূর্ভারের আবির্ভাবের পর থেকেই কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি। এ পর্যন্ত তিনি ৫ হাজারেরও অধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। উপজেলার ১৪ টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ খুঁজে খুঁজে তাদের বাড়ী পৌঁছে দিয়েছেন ত্রান সামগ্রী।

সেই সাথে তাদেরকে আর্থিক সহযোগিতাও করেন তিনি। সাম্প্রতিক এ উপজেলার বণ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও তিনি মানবিক সহায়তায় পৌঁছে দিয়েছেন। বর্তমানে ধণাঢ্য ব্যক্তিদের কর্মহীন ও অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা করার দৃশ্য আগের মত তেমন আর চোখে পড়ে না।

তবে এখনো অনেক মানুষ আছেন যারা প্রচারকে প্রাধান্য না দিয়ে গোপনে মানুষের সহযোগিতা করাকেই গুরুত্ব দিয়ে থাকেন। তাদের মধ্যে মঈনুল হাসান নাহিদ একজন অন্যতম ব্যক্তি। এ উপজেলার সুবিধাবঞ্চিত গরীব ও অসহায় মানুষের জন্য ভাইস চেয়ারম্যানের দুয়ার সব সময় খোলা থাকবে এমনটাই বললেন সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

তার সাথে আলাপকালে তিনি আরো বলেন, অর্থ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। বৈধ অর্থ সম্পদ সারাজীবন থাকে আর অবৈধ সম্পদ যে ভাবে আসে ঠিক সেভাবেই চলে যায়। ধন সম্পদ দুনিয়ায় জন্য মাটির নিচে কিছুই নেয়া যাবে না। সৃষ্টির সেরা জীব মানুষ।

তাই একজন মানুষ হিসেবে অপর আরেকটি মানুষের খারাপ সময়ে পাশে দাড়ানো মানুষেরই ধর্ম। সেই চিন্তাধারা থেকেই সাধ্য অনুযায়ী মানুষ হিসেবে অন্য আরেকটি মানুষকে সহযোগিতা করছি। দেওয়ার মালিক আল্লাহ। আমি তার উছিলা মাত্র।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর