চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, কিশোর নিহত

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে সিনিয়র জুনিয়র সংঘর্ষে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১ টার দিকে চাঁদপুর মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইয়াসিন (১৮)।

নিহত ইয়াসিন শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ভোটগ্রহণ চলাকালে গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। এক পর্যায়ে প্রতিপক্ষ ধারালো ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইয়াসিন। পরে চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।

অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ইয়াসিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর