এ বছরই ঘূর্ণিঝড় আম্ফানে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো কলকাতা ও বাংলাদেশের অনেক উপকূলীয় এলাকা। এবার আবারো জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড় ‘গতি’।
সপ্তাহখানেক আগেই এই উপকূলে ঘূর্ণিঝড়ের আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক আবহাওয়া দফতরগুলো।
অবশেষে তাই সত্য হলো। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টির বর্তমান বাতাসের গতিবেগ ঘণ্টার ৬৫ কিলোমিটার।
সোমবার (১২ অক্টোবর) সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। তবে গতিপথ পরিবর্তন করলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আঘাত হানতে পারে গতি। সঙ্গে হবে ভারী বৃষ্টিপাত।
ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ভারত।
তবে ঘূর্ণিঝড় ‘গতি’র ব্যাপারে এখনো কোনো সতর্কতা বা বার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অফিস।
বার্তাবাজার/কে.জে.পি