বগুড়ার মোকামতলায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাস স্ট্যান্ড চত্তরে এ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
আবু জাফর ইকবালের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দেশের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন,মোকামতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের মোকামতলা প্রতিনিধি আপেল মাহমুদ, মোহনা টিভির বগুড়া জেলা প্রতিনিধি আতিক রহমান, দৈনিক মানবজমিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান,শিক্ষার্থী গোলাম মোস্তফা,নাঈম,শান্ত কুমার,রাতুল হাসান,আবু বক্বর ছিদ্দিক,প্রিয়তোষ, সোহান,তুহিন ও জিতু প্রমুখ।
কেএস/বার্তাবাজার