পাবনা সদর উপজেলাধীন গোবিন্দা পাকা রাস্তায় কাশেমের বাড়ী হইতে সাইফুলের বাড়ী পর্যন্ত রাস্তাসহ ড্রেন এবং ডিসির বাংলো হইতে লতিফ মাস্টারের বাড়ী ভায়া মজিদ ও আশরাফুলের বাড়ী পর্যন্ত দু’টি রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা পরিষদের বাস্তবায়নে পৃথক পৃথক ভাবে এ দু’টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
উদ্বোধন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুস সামাদ রতন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বারি বাকি সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কেএস/বার্তাবাজার