নোয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ পূর্ব মাইজচরা এলাকার বাংলা বাজারে অভিযান চালিয়ে পারভীন বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে ওই নারী দীর্ঘদিন পর্যন্ত মাদক ব্যবসার সাথে জড়িত।

শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পারভীন বেগম পশ্চিম মাইজচরা গ্রামের ইলিয়াছ ড্রাইভার বাড়ীর মো সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার এসআই মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাংলা বাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে অভিযান চালায়। এসময় আসমী পারভীন বেগমের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত পারভীন বেগম আরিফ নামের তার এক মামাসহ যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে।

পারভীনকে দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা পাঠাতো। গ্রেপ্তারকৃত পারভীনের বিরুদ্ধে ২০১৮সালের একটি রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার মামা আরিফের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর