‘মুসলিমরা সবচেয়ে সুখে আছে ভারতে’

বিশ্বের মধ্যে মুসলিমরা সবচেয়ে সুখে আছে ভারতে এমনটা দাবি করেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। হিন্দু-মুসলমানের মধ্যে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে কিছু মানুষ স্বার্থ লাভের রাস্তা খোঁজে বলেও মন্তব্য করেছেন এই নেতা।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে শনিবার (১০ অক্টোবর) এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব বিপন্ন নয়। বরং সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ সব থেকে ভালো এবং সুখে আছে।

মোহন ভাগবত আরো বলেন, মহারানা প্রতাপের সৈন্য দলে অনেক মুসলিম সেনা ছিল। তারা মোগলদের বিরুদ্ধে লড়াই করেছে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমাদের দেশের নাম উচ্চারিত হলে সংহতির কথাই আসে সবার আগে। এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ রয়েছে গুটি কয়েক মানুষের মধ্যে। যা তাদের স্বার্থসিদ্ধির জন্য।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর