সৌদি এয়ারলাইন্সের সামনে আজও প্রবাসীদের ভিড়

বিমানের টিকিটের জন্য আজও সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় জমিয়েছেন দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা। আজ (শনিবার) ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হন প্রবাসীরা।

এসময় প্রবাসীরা বলেন, সরকারিভাবে অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু অনলাইনে তা এখনো হালনাগাদ করা হয়নি। তারা বলেন, বারবার অটো মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও কার্যত তার
বাস্তবে কোনো ফল পাননি তারা। ফলে বাড়তি অর্থ খরচ করে নিজেদেরকেই ভিসা ও আকামার মেয়াদ বাড়িয়ে নিতে হচ্ছে বলে জানান সৌদি প্রবাসীরা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর