দেশজুড়ে আলোচিত নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনার মামলার তিন আসামিকে নিয়ে নির্যাতিতার বাড়ি পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিনিধি দল।
আজ (শনিবার) সকালে পুলিশি পাহারায় আসামি বাদল, কালাম ও সাজুকে বেগমগঞ্জ উপজেলার এখলাসপুরের ওই বাড়িতে নেয়া হয়।
এ সময় তারা পিবিআইএর কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আলোচিত এ মামলার আসামিদের দেখতে ভিড় করেন স্থানীয়রাও।
কেএস/বার্তাবাজার