পদ্মায় স্রোত, সেতুর ৩২তম স্প্যান বসতে দেরি

নদীতে স্রোত বৃদ্ধি ও নোঙর জনিত সমস্যার কারণে পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসতে দেরি হচ্ছে। স্প্যান বসতে বিকেল গড়াতে পারে বলে জানা গেছে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় স্প্যান বহনকারী ক্রেনটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেওয়ার কথা হলেও সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত একই স্থানে অবস্থান করতে দেখা গেছে।

তবে আজকে দিনের মধ্যেই স্প্যানটিকে বসিয়ে দেওয়ার জন্য আশাবাদী প্রকৌশলীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর