আজও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

আগামী ৩০ অক্টোবর যাদের ভিসার মেয়াদ শেষ হবে, তাদের আজ শনিবার (১০ অক্টোবর) টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।

শনিবার সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স। এদিকে অন্য দিনের তুলনায় শনিবার বেশি যাত্রীকে টিকিটের জন্য ডেকেছে সৌদি এয়ারলাইন্স।

গত ২০ দিন ধরে বেশ চাপে রয়েছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা। প্রবাসীদের টিকিট দিতে ছুটির দিনসহ প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রবাসীদের চাপ সামলাতে বেশ কয়েকদিন হিমশিমও খেতে হয় তাদের।

সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর