কাল (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টে। দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচ।
তার আগেই সুসংবাদ পেলেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মিরাজ নিজেই।
তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা"লার।
Gepostet von Mehidy Hasan Miraz am Freitag, 9. Oktober 2020
কেএস/বার্তাবাজার