আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

শনিবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাগরে লঘুচাপের কারণে আগামী ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩ থেকে ৪ দিন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর